বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

গুজোব ছড়ানোয় রাজশাহী সাইবার ট্রাইবুনাল আদালতে যুবকের কারাদন্ড

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

পদ্মা সেতুতে মাথা লাগবে বলে গুজোব ছাড়ানোর দায়ে এক যুবকের ৫ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ নভেম্বর) রাজশাহী বিভাগীয় সাইবার ক্রাইম ট্রাইবুনাল আদালতের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত মোঃ রাজিব (১৯) রাজশাহীর দুর্গাপুর উপজেলার বড়গাছি হাজীপাড়া গ্রামেরআব্দুর রাজ্জাকের ছেলে। রাজশাহী সাইবার ক্রাইম আদালতের পিপি এডভোকেট ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসামী রাজিব তার ফেসবুকে ২০১১ সালের অক্টোবর মাসে “বাংলাদেশের পদ্মা সেতুর নির্মাণ চলা পথে বাধা পরেছে, মানুষের মাথা লাগবে নাকি ১লক্ষ, বা তারও বেশি মানুষের মাথা প্রয়োজন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশে বের হয়েছে ৪১টি দল। তারা মাথা সংরক্ষন করার জন্য পথে ঘাটে, খেলার মাঠে, হাট-বাজার ইত্যাদি জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এদের কাছে রয়েছে ধারালো ছুরি ও গ্যাস স্প্রে। যা ১০-১৫ হাত দূর থেকে নিক্ষেপ করার সাথে সাথে মানুষ হয়ে যাচ্ছে অজ্ঞান। আর তখন তারা কেটে নিয়ে যাচ্ছে মাথা। এদের প্রধান লক্ষ্য হলো নারী ও শিশু। ঘরে ঢুকেও এরা করছে এই জঘন্যতম কাজ। আজও কেটে নিয়েছে অনেক মানুষের মাথা। তাই পুরো এলাকায় মাইক এলাউঞ্জ করে সতর্ক করে দেওয়া” এই পোস্ট দেন।
তিনি বলেন, আসামী মোঃ রাজিব হোসাইনের বিরুদ্ধে আনীত ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫(১)/৩১(১) ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে দোষী সাব্যস্ত ক্রমে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫(২) ধারায় দুই বছর সশ্রম কারাদন্ড এবং তৎসহ দুই লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস বিনাশ্রম কারাদন্ড এবং ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ৩১(২) ধারায় তিন বছর সশ্রম কারাদন্ড এবং তৎসহ তিন লক্ষ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com