বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জে অগ্নিকাণ্ডে ১০টি দোকানের ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর বাজারের কাপড় পট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ১০ দোকানের প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রাথমিক ভাবে জানাগেছে।শনিবার (২ সেপ্টম্বর) সকালে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র মুকিতুর রহমান রাফি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।শুক্রবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে পৌর এলাকার চালবাজার ও কাপড় পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহুর্তের আগুন চালবাজার, লোহাপট্টি, কামারপট্টি ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে গেবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট অগ্নিকাণ্ডের স্থলে উপস্থিত হয়ে দ্রুত ব্যবসায়ীদের সহায়তা আগুন নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে গোবিন্দগঞ্জের ফায়ার সাভিসের ইনচার্জ আরিফ আনোয়ার বলেন, গভীর রাতে সৃষ্ট আকষ্মিক অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com