মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গোবিন্দগঞ্জে অবরোধের প্রতিবাদে আঃ লীগের অবস্থান ও বিক্ষোভ মিছিল

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
চতুর্থ দফা অবরোধের প্রথম দিনে বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস নৈরাজ্য ও অবৈধ অবরোধের প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে চৌমাথায় পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন , গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আব্দুল লতিফ প্রধান।
এছাড়া, গাইবান্ধা -৪ আসনের সংসদ সদস্য’র সমন্বয়কারী কৃষিবিদ আব্দুল্লাহ আল হাসান চৌধুরী লিটন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া ইসলাম জুয়েল,সহ সভাপতি অধ্যক্ষ আনোরুল ইসলাম বিরু, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু,যুগ্ন: সাধারন সম্পাদক আবু সুফিয়ান মন্ডল,সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান আজাদ, দপ্তর সম্পাদক রোকনুজ্জান বুদু, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরাফাত রাব্বী,উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাটাবাড়ী ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ,আওয়ামীলীগের অন্যতম নেতা ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান শিবলু, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক ফিরোজ খানুন নুন, নেতৃবৃন্দ বলেন, সারাদেশে বিএনপি জামাতের অবরোধর নামে অগ্নিসন্ত্রাস সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে মারা, যানমালের ক্ষতি এবং নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ‌। বিএনপি জামায়াত আগামী নির্বাচনকে সামনে রেখে জনসাধারণের মাঝে ভয়ভীতি দেখানো জন্য তারা চোরাগুপ্তা হামলা ও অগ্নিসন্ত্রাস করছে। নেতৃবৃন্দ বলেন, জনগণের জানমালের নিরাপত্তা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com