বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

গোবিন্দগঞ্জে অবরোধের বিরুদ্ধে আ:লীগের অবস্থান ও বিক্ষোভ মিছিল

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
সারাদেশে বিএনপি জামাতের নৈরাজ্য,হরতাল,অবরোধ ও অগ্নিসন্ত্রাসের নামে সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে মারা, যানমালের ক্ষতি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহঃপতিবার (২ নভেম্বর) বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদুর নেতৃত্বে থানা মোড় থেকে বিশাল মিছিল বের হয়ে পৌর শহরের ঢাকা -রংপুর মহাসড়কের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে আবার থানা মোড়ে এসে অবস্থান করে। সেখানে মিছিল অংশগ্রহণকারী দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপি-জামাতের ডাকা অবরোধের তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা কৃষিবিদ আব্দুল্লা আল হাসান চৌধুরী লিটন,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া ইসলাম জুয়েল,আনারুল ইসলাম বিরু,যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু,যুগ্ন সাধারন সম্পাদক আবু সুফিয়ান মন্ডল,সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান আজাদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ দপ্তর সম্পাদক রোকনুজ্জান বুদুসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ বলেন- দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থেকে বিএনপি ও তার জোট নেতৃবৃন্দ পাগল হয়ে গেছে। তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে তা বানচাল করার উদ্দেশ্যে দেশি-বিদেশি ষড়যন্ত্র বাস্তবায়ন করছে। কিন্তু দেশবাসী তাদের সেই ষড়যন্ত্রকে প্রত্যাখ্যান করেছে। তারা পূর্বের ন্যায় জ্বালাও, পোড়াও আর ভাংচুরের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। রাজপথে তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে গোবিন্দগঞ্জ , উপজেলা আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মাঠে আছে; আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com