বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:০১ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৫০টি পরিবারের মধ্যে মুরগি বিতরণ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ প্রকল্পের আওতায় উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে বিনামুল্যে সোনালী লেয়ার জাতের মুরগি বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সমতলভূমিতে বসবাস করা ২৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ২০টি করে মুরগি বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ডাঃ বেলাল হোসেন, উপজেলা ভ্যাটেনারি সার্জন ডাঃ তানভীক জাহান, কামদিয়া ইউপি চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু প্রমুখ।
গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ বিভাগ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান জনবান্ধন সরকারের অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে সমতলভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ প্রকল্পের আওতায় বিনামূল্যে ২০টি করে সোনালী লেয়ার জাতের মুরগী ও মুরগী পালনের ঘর প্রদান করা হয়। এতে তাদের জীবনমান উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়ণ ও সুশাসন নিশ্চিত করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com