বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

গোবিন্দগঞ্জে ছিনতাইকৃত অটোভ্যান উদ্ধার- গ্রেফতার ১

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালককে অজ্ঞান করে ছিনতাই করা অটোভ্যানটি উদ্ধার করেছে পুলিশ।ছিনতাইয়ের সাথে জড়িত অভিযোগে আব্দুর রহিম (৪০) নামের একজন গ্রেফতার করা হয়েছে।জানা গেছে গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) অটোভ্যান চালক শাহজাহান আলী কোচাশহর থেকে ৩জন যাত্রী ভাড়া নিয়ে গোবিন্দগঞ্জের দিকে রওয়ানা হয়। এরপর যাত্রীবেশী দুবৃর্ত্তরা শ্রীমুখ স্বাস্থ্য কেন্দ্রের সামনে তাকে চেতনানাশক ঔষধ দিয়ে ভ্যান চালক শাহজাহানকে অজ্ঞান করে রাস্তার পাশে ফেলে অটোভ্যান নিয়ে পালিয়ে যায়।এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মামলা হলে মামলার বাদী শাহজাহানের জামাতা আলম মন্ডল উপজেলা কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামে অটোভ্যানটি সনাক্ত করে। বিষয়টি থানায় জানালে পুলিশ গত রবিবার রাতেই অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধার ও ছিনতায়ের সাথে জড়িত অভিযোগে আব্দুর রহিমকে গ্রেফতার করে। রহিম কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামের মৃত রুস্তম মিয়ার পুত্র।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন- ছিনতাইয়ের পর ভ্যানটি ফকিরগঞ্জের আব্দুর রহিমের বাড়ী থেকে উদ্ধার করা হয়। ছিনতাই হওয়া ভ্যান ক্রয়ের অভিযোগে রহিমকে গ্রেফতার করা হয়েছে। তাকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে গ্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com