বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জে ট্রেনের চাকায় হাত-পা বিচ্ছিন্ন হয়ে স্টেশন মাস্টারের মৃত্যু

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ স্টেশনে ট্রেনের চাকায় আব্দুস সোবহান আকন্দের হাত-পা বিচ্ছিন্ন হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। তিনি ওই স্টেশনের চুক্তিভিত্তিক স্টেশন মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। মৃত সোবহান আকন্দের বাড়ি গাইবান্ধার পৌর এলাকার জুম্মাপাড়ায় বলে জানা গেছে। স্থানীয়রা জানায়, ওই সময় আব্দুস সোবহান আকন্দ ডিউটি শেষে গাইবান্ধা শহরের বাসায় যাওয়ার জন্য বুড়িমারী গামী আন্তঃনগর ৭১৩ আপ করতোয়া এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। এসময় পা ফসকে তিনি প্লাটফরমের নিচে পড়ে যান এবং ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনার সত্যতা স্বীকার করে মহিমাগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার সোহাগ খান বলেন, আহত সোবহানকে উদ্ধার করে প্রথমে উপজেলা গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয় বলে বিষয়টি নিশ্চিত করেন বোনারপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার খলিলুর রহমান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com