বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গোবিন্দগঞ্জে দুর্বৃত্তদের পুকুরে বিশ প্রয়োগ ৫ লাখ টাকার মাছ নিধন

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে উপজেলার রাজাহার ইউনিয়নের মালটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মাছচাষি ছোবাহানের পুত্র রনি মিয়া জানান, দীর্ঘদিন ধরে তার ৫০শতাংশ পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ওই পুকুরে পাঙ্গস, রুই, কাতলা, সহ বিভিন্ন প্রকার দেশি জাতের মাছ চাষ করেন। ঋণ নিয়ে এসব মাছ চাষ করেছিলেন তিনি।বৃহস্পতিবার সন্ধায় কে বা কারা তার পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরে থাকা বিভিন্ন জাতের প্রায় ১শত মণ মাছ মারা যায়। যার আনুমানিক মুল্য ৫ লাখ টাকা। পুকুর পাড়ে কয়েকটি গ্রাস ট্যাবলেট এর বোতল পাওয়া যায়। মাছচাষি রনি মিয়া বলেন, ‘পুকুরে মাছ চাষ করেই আমার সংসার চলে। শত্রুরা বিষ দিয়ে আমার পুকুরের সব মাছ মেরে ফেলেছে। এখন আমার কী হবে? ঋণই বা পরিশোধ করবো কীভাবে? শত্রুরা আমায় পথে বসিয়ে দিলো।এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি সামছুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন ঘটনাটি আমি জানিনা। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com