বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জে নানা বাড়ী বেড়াতে এসে ডোবায় পড়ে ২ শিশুর মৃত্যু

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা বাড়ী বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে সাদিয়া খাতুন (৭) ও পলি খাতুন (৭)নামের দুই শিশুর মৃত্য হয়েছে। (১৩জুলাই) বৃহস্পতিবার বেলা ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের আমবাড়ী গ্রামের এই ঘটনা ঘটে। সাদিয়া পার্শ্ববর্তী তালুককানুপুর ইউনিয়নের সমেস পাড়া গ্রামের সাইফুল ইসলামের কন্যা। আর পলি খাতুন রাখাল বুরুজ ইউনিয়নের আমতলী গ্রামের পলাশ মিয়ার কন্যা। তার দু’জনই উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের আমবাড়ী গ্রামে নানা ফজলুর রহমানের বাড়ীতে বেড়াতে এসেছিল।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে অন্যান্য ছেলে-মেয়েদের সাথে খেলার সময় বাড়ীর পার্শ্বে বালু তোলার পানি ভর্তি একটি গর্তে পড়ে যায়। বেশ কিছু সময় কেটে গেলেও তারা উঠে না আসায়। অপর সঙ্গীরা বাড়ী এসে খবর দেয়। খবর পেয়ে তাদের অভিভাবকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত্য অবস্থায় ২ জনের লাশ উদ্ধার করে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ঘটনাস্থলে পৌঁছে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান মৃত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে শিশু দুটির মরদেহ দাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com