সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জে পুলিশের রেকার নিয়ন্ত্রণ হারিয়ে ১জন নিহত।। আহত-২ মহাসড়ক অবরোধ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হাইওয়ে সড়কের চারমাথায় সকাল আনুমানিক ১০টার দিকে পুলিশের একটি রেকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে দাঁড়িয়ে থাকা ৩টি রিক্সাকে চাপা দিলে ৩ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্য রত চিকিৎসক উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীর হাট কোগারিয়া গ্রামের কিয়াস উদ্দিনের ছেলে রিক্সা চালক শাহিদ উদ্দিন(২০)কে মৃত্যু ঘোষনা করেন। এ ঘটনায় সাতাইল বাতাইল গ্রামের আশাদুল নামে একজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে।এবং ভেলামারি এলাকার আলম নামে আরও এক ব্যক্তি আহত হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ হয়ে রিক্সা চালকগন ও স্থানীয় জনগন ২ ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এ খবর শুনে গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ ঢাকা মোবাইলে বিক্ষুব্ধ রিক্সা চালকদের কথা বলে উপযুক্ত ক্ষতিপূরণ ও বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। এসময় ঘটনাস্থলে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান,উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ সামছুল আলম শাহ্, জেলা পুলিশের ডিআই-২ ইন্সপেক্টর আফজাল হোসেন,গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার প্রলয় বর্মা,প্যানেল মেয়র-২ শাহিন আকন্দ,প্যানেল মেয়র-২ রিমন কুমার তালুকদার,জেলা ট্রাক মালিক সমিতির সাধারন সম্পাদক নূর মোহাম্মদ খাইরুল বাসার নয়ন সহ শ্রমিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত থেকে বিক্ষুব্ধদের শান্ত করে যানচলাচল স্বাভাবিক করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com