বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গোবিন্দগঞ্জে ফেনসিডিল-গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি ট্রাক থেকে ৩৬৪ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ ট্রাকটি জব্দ করেছে র‌্যাব। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব-১৩,গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আটককৃতরা হলেন- লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব সিন্ধুরনা গ্রামের সনাতন বর্মণের পুত্র সুমন্ত সাগর রায় অন্তর (২০), উত্তর সিন্ধুরনা গ্রামের মহেশ্বর চন্দ্রের পুত্র অনিত্য চন্দ্র জীবন (২১) ও টংভাঙ্গা গ্রামের আজিজুল ইসলামের পুত্র আজহারুল ইসলাম মিঠুন (২৬)।বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত ১ টা ২০ মিনিটের দিকে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় গোবিন্দগঞ্জ থানামোড় চার মাথা মায়ামনি হোটেল এন্ড রেস্টুরেন্টের রংপুর-ঢাকা মহাসড়কে একটি ট্রাক তল্লাশি করে মাদক ও ট্রাকটি জব্দ করা হয়। একইসঙ্গে ওই কারবারিদেরও গ্রেফতার করা হয়েছে। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃতদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com