শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার কুষ্টিয়া জেলা যুবদলের কমিটি ঘোষণায় অভিনন্দন মিছিল

গোবিন্দগঞ্জে ভাতার টাকা হ্যাকারচক্রের সদস্য আটক 

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হ্যাক করে অন্যের বয়স্ক ভাতাসহ বিভিন্ন ভাতার টাকা উত্তোলনের সময় সানোয়ার ইসলাম (২৬) নামে এক যুবককে হাতে নাতে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় দোকানীরা। বৃহস্পতিবার (১ জুন) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৪৫ দিনের বিনাশ্রম দারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার ২০ হাজার টাকা দিতে ব্যর্থ হলে আরো ১৫দিনের কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত সানোয়ার উপজেলার তালুককানুপুর ইউনিয়নের পশ্চিম চন্ডিপুর গ্রামের মৃত আজিজার রহমানের পুত্র। জানা গেছে, সানোয়ার ইসলাম আজ বিকেলে তার মোবাইল ফোন থেকে টাকা উত্তোলনের জন্য শহরের একটি দোকানে আসে। সেখানে স্থানীয় নগদ এজেন্ট আবু হাসানের কাছে থেকে নগদ একাউন্টে হ্যাকের মাধ্যমে টাকা উত্তোলনের সময় এজেন্টের সন্দেহ হয়। তাকে আটক করে গোবিন্দগঞ্জ থানায় সোর্পদ করলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। এসময় সে হ্যাকের মাধ্যমে অন্যের একাউন্টের টাকা উত্তোলনের বিষয়টি স্বীকার করে। পরে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আরিফ হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সানোয়ার ইসলামকে ৪৫দিনের কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার দন্ড প্রদান করেন। জরিমানার অর্থ প্রদানে ব্যর্থ হলে আরো ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com