বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

গোবিন্দগঞ্জে ভুমিহীনদের জমি ঘর বরাদ্দসহ সিন্ডিকেট বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
নিত্যপণ্যের উর্ধ্বগতি ও গৃহহীন ভুমিহীনদের জমি ঘর বরাদ্দসহ সিন্ডিকেট বন্ধের দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ওয়ার্কার্স পার্টি উপজেলা প্রশাসনের নিকট স্মারকলিপি প্রদান করেছে।বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে দেশব্যাপী কর্মসুচির অংশ হিসেবে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি পেশ করেন।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি জননেতা এম এ মতিন মোল্লার নেতৃত্বে স্মারকলিপি কর্মসুচিতে উপস্থিত ছিলেন উপজেলা পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা জাতীয় কৃষক সমিতির সমিতির আহ্বায়ক কৃষকনেতা রবিউল আউয়াল বিএসসি, উপজেলা সেচপাম্প মালিক সমিতির সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, যুবমৈত্রী জেলা সভাপতি আশরাফুল ইসলাম, পার্টির নেতা ডাঃ মোজাফফর হোসেন,খন্দকার রিপন, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম, ডাঃ আবদুল ওয়াদুদ, আব্দুর রহমান, সাংবাদিক নেতা শাহ আলম সরকার সাজু ও আলমগীর হোসেন প্রমুখ।স্মারকলিপিতে উল্লেখ হয়, কোন নিয়মনীতির তোয়াক্কা না করেই রহস্যজনক ভাবে গৃহহীন থাকা সত্বেও গোবিন্দগঞ্জ উপজেলাকে গৃহহীন ভুমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি, মানববন্ধন অনুষ্ঠিত ঘোষণা করা হয়। এর প্রেক্ষিতে জেলা প্রশাসক মহোদয়ের চাহিদা মোতাবেক গত ১৯ মার্চ ২০২৩ ইং ১৬ শত ভূমিহীনের তালিকা তাঁর হাতে জমা দিলেও এখন পর্যন্ত বান্তবায়ন হয়নি। সেই সাথে বাজার স্থিতিশীল রাখতে সিন্ডিকেট বন্ধের দাবী জানানো হয়।গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রাসেল মিয়া দাবী গুলো বাস্তবায়নে উদ্যোগ গ্রহন করবেন মর্মে নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com