বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তাদের সাথে নব-নির্বাচিত সংসদ সদস্যের মতবিনিময়

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল, গাইবান্ধা :
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি’র সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভুমি) এস.এম আব্দুল্লাহ বিন শফিক, থানা অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, উপজেলা সমাজসেবা অফিসার শফিউল আলম মন্ডল, উপজেলা প্রাণি সম্পদ অফিসার বেলাল হোসেন, উপজেলা মাধ্যমিক অফিসার শাহা আলম পারভেজ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হক, উপজেলা খাদ্য কর্মকতা আব্দুল সোবহান ছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে চেয়ারম্যান এসোসিয়েশনের আয়োজনে সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ সকল ইউপি চেয়ারম্যানের সাথে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com