সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় জামায়াত কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার অভিযোগ সাতক্ষীরা-৪ আসনের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের আলোচিত দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজশাহীর চারঘাটে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্লাস্টিক-পলিথিনের দূষণ রোধে শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সৃষ্টি দেশে হওয়ায় বিনিয়োগ বাড়ছে -ড. এনামুল হক চৌধুরী পাবনা এসআরবি অভিযানে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামী গ্রেফতার রাজশাহী শহরকে আরও সবুজ করার আহ্বান জানিয়েছেন ভূমিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে: শিমুল বিশ্বাস শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু পাবনা হিমাইতপুর সৎসঙ্গে নবনির্মিত বিভিন্ন স্থাপনা ও উন্নয়নকাজের উদ্বোধন

গোবিন্দগঞ্জে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষন আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোচাশহর ইউনিয়নে পায়েল নামে এক লম্পট সাড়ে ৩ বছরের এক কন্যা শিশুর‌ মুখ বেধে জোরপূর্বক ধর্ষন করেছে। শিশুটির অতিরিক্ত রক্তক্ষরনে কারণে আশংকাজনক অবস্থায় বগুড়া (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর বাজিদপুর গ্রামের দিনমজুর কামরুল ইসলাম ও তার স্ত্রী বৃহস্পতিবার বিকালে তার সাড়ে ৩ বছরের শিশু কন্যাকে বাড়ীতে রেখে জীবিকার তাগিদে বাড়ীর বাহিরে অবস্থান করছিল। এ সুযোগে পার্শ্ববর্তী বাড়ীর জাইদুল ইসলামের লম্পট পুত্র পায়েল ওই শিশুটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার বাড়ীতে ডেকে নিয়ে যায়।
বাড়িতে নিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। এতে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ হলে শিশুটিকে ঘরের বাহিরে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে প্রতিবেশীরা শিশুটিকে পড়ে থাকতে দেখে শিশুটিকে উদ্ধার করে বাড়ীতে নিয়ে যায় ও তার বাবা ও মাকে খবর দেয়। এখবর পেয়ে শিশুটির বাবা মা শিশুটিকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণে কারণে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করে। ।উল্লেখ্য যে ধর্ষকের লোকজন মিমাংসা অজুহাতে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য বিভিন্ন তালবাহানা করে । এ ব্যাপারে ১৩ আগষ্ট গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com