বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

গোবিন্দগঞ্জে ৩১ হাজার ৬ শত ৬০ হেক্টর জমিতে রোপাআমন চাষে লক্ষ মাত্রা নির্ধারণ

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
চলতি রোপা আমন মৌসুমের শুরুতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কৃষকরা আবহাওয়ার প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। চাড়া রোপনের বেশির ভাগ সময়ে খড়ার কবলে পড়েছে। মাঝে মধ্যে পেয়েছেন বৃষ্টির পানি। এমন প্রতিকুলতার মধ্যে দিয়েও প্রায় ৩১ হাজার ৬ শত ৬০ হেক্টর জমিতে আমন চাড়া রোপনের লক্ষ মাত্রা নিয়ে চাষাবাদ শুরু করেছে কৃষকরা। গোবিন্দগঞ্জেও উপজেলা কৃষি সম্প্রশারন অফিস কর্তৃক জানা গেছে। উপজেলায় একটি পৌরসভা ১৭ টি ইউনিয়নের বিস্তৃর্ন মাঠ জুরে দেখা গেছে কৃষকদের রোপা আমন ক্ষেতের পরিচর্যায় ব্যস্ততা। কেউ কেউ বৃষ্টির পানিতে আবার অনেকে শ্যালো ও ডিপ মেশিনে সেচ দিয়ে কষ্টের স্বপ্নের আমনের ক্ষেত টিকিয়ে রেখেছেন। কৃষকরা জানায় জীবন জীবিকার জন্য গোবিন্দঞ্জে অধিকাংষ কৃষক কৃষির উপর নির্ভরশীল। এ উপজেলার শতকরা প্রায় ৭০ ভাগ কৃষক প্রত্যেক্ষ ও পরোক্ষ ভাবে কৃষি ফসল ঘরে তুলে তাদের মৌলিক চাহিদা পুরনে চেষ্টা করেন। এই উপজেলায় ধান, পাট, ভুট্টা, সরিষা ও সাক-সবজী সহ বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়ে থাকে। সবচেয়ে লাভ জনক ফসল আমন ধান, তবে আমন মৌসুমে প্রত্যেক বছরে বৃষ্টিপাত হয়ে থাকে, এই মৌসুমে বৃষ্টি না থাকায় শ্যালো ও ডিপ মেশিন দিয়ে চাড়া রোপন করতে হয়েছে। চলতি মৌসুমে খড়ার কারনে বাড়তি খরচ করেছে কৃষকগন। বৃষ্টির অভাবে কোন কোন জায়গায় আমন ক্ষেত ফেটে চৌচির হয়ে গেছে। কৃষকরা জানান পানির অভাবে আমন ধানের লক্ষ্য মাত্রা না হওয়ার আশঙ্কা তারা করছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com