মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

‘ঘর ওয়াপসি’র পরের দিনই কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়ছেন মুকুল রায়, শনিবারই দিচ্ছেন চিঠি

Reading Time: < 1 minute

কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চলেছেন বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে ফেরা মুকুল রায়। একদা তৃণমূলের সেকেন্ডে ইন কম্যান্ড বিজেপি-তে যোগ দেওয়ার পরে তাঁকে নিরাপত্তা দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শুক্রবার নিজের পুরনো দলে ফেরার ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার কেন্দ্রকে চিঠি লিখে নিরাপত্তা ছাড়তে চলেছেন মুকুল।

শুক্রবার তৃণমূল ভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য নেতার সামনেই জোড়াফুলে প্রত্যাবর্তন হয় মুকুলের। বাবার সঙ্গে পুরনো দলে ফেরেন শুভ্রাংশুও। বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি ছিলেন মুকুল। তৃণমূলেও সেই একই পদ পেয়েছেন তিনি।

মমতা, অভিষেকরা মুকুলকে তৃণমূলে স্বাগত জানালেও বিজেপি নেতৃত্বের তরফে সে রকম কোনও প্রতিক্রিয়া মেলেনি। বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘‘আমি কী করব।’’ বিজেপি-র আর এক নেতা জয়প্রকাশ মজুমদার সংবাদ মাধ্যমের সামনে মুকুলকে শুভেচ্ছা জানানোর সঙ্গে জানিয়েছেন, তাঁরা আশা করছেন খুব তাড়াতাড়ি বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতির পদ ও বিজেপি-র টিকিটে জেতা বিধায়ক পদ ছাড়বেন মুকুল। সেই পথের প্রাথমিক ধাপ হিসাবেই কৃষ্ণনগর উত্তরের বিধায়ক কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়লেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com