বুধবার, ০৩ Jun ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

ঘুমন্ত অবস্থায় শ্বশুরবাড়িতে হারালেন বিশেষ অঙ্গ, স্ত্রী ও শাশুড়ি গ্রেপ্তার

Reading Time: < 1 minute

নয়ন দাস,কুড়িগ্রাম :

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় ঘুমন্ত অবস্থায় স্বামীর বিশেষ অঙ্গ কাটার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্ত্রী ও শাশুড়ির নামে মামলা দায়েরের পর তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেলে উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার কচাকাটা ইউনিয়নের ঝিনঝিরা বালারচর গ্রামের মৃত জোসেন আলীর ছেলে আলমগীর হোসেনের (২৫) সঙ্গে কেদার ইউনিয়নের হাপাটারী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সাহিনা বেগমের (১৮) এক বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। গত শুক্রবার উভয় পরিবারের মধ্যস্থতায় কলহের নিরসন হয়। পরে ওই দিন সন্ধ্যায় স্ত্রীসহ শ্বশুর বাড়িতে বেড়াতে যান আলমগীর। ঘটনার দিন শ্বশুরবাড়িতে দুপুরে খাওয়াদাওয়া শেষে আলমগীর ঘুমিয়ে পড়েন। বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত স্ত্রী ব্লেড দিয়ে ঘুমিয়ে থাকা আলমগীরের বিশেষ অঙ্গ কাটেন।। এ সময় আলমগীরের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভূরুঙ্গামারী মাদার ক্লিনিকে ভর্তি করান। এ ঘটনার পর ওই দিন রাতে আলমগীরের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে দুজনকে আসামি করে কচাকাটা থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত স্ত্রী সাহিনা বেগম ও শাশুড়ি সেফালী বেগমকে গ্রেপ্তার করে। এ বিষয়ে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের আজ রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com