বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গৃহ শিক্ষকের বিরুদ্ধে মামলা

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনার মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গৃহ শিক্ষককের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।এ ঘটনায় বৃহস্পতিবার রাতে অভিযুক্ত গৃহ শিক্ষকের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী ছাত্রীর মা।অভিযুক্ত যুবকের নাম অনিক চন্দ্র বিশ্বশর্মা (২০)। তিনি ওই উপজেলার বিরামপুর গ্রামের পশ্চিমপাড়ার রাখাল চন্দ্র বিশ্বশর্মার ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী চতুর্থ শ্রেণির ওই ছাত্রীর বাসায় গিয়ে প্রাইভেট পড়াতেন অনিক। গত ৪-৫ দিন আগে সন্ধ্যায় প্রাইভেট পড়ানোর সময় বাসায় কেউ না থাকার সুযোগে ওই ছাত্রীকে ধর্ষণচেষ্টা করেন অনিক। এসময় মেয়েটি চিৎকার করলে অনিক পালিয়ে যায়। যাওয়ার সময় বিষয়টি কাউকে না বলতে ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে যায়।গত বুধবার (২৩ আগস্ট) ফের ধর্ষণচেষ্টা চালায় অনিক। পরে মেয়েটি তার মাকে জানালে ওইদিন রাতেই মৌখিকভাবে থানায় অভিযোগ করা হয়। পরে বৃহস্পতিবার অভিযুক্ত অনিকের বিরুদ্ধে মামলা করেন ছাত্রীর মা।এদিকে ধর্ষণচেষ্টার মামলা হলেও স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তির চেষ্টা চলছে। আসামির ঘনিষ্ঠ একব্যক্তি জানান, ওই তরুণ আগেও এমন ঘটনা ঘটিয়েছে। পরে সেগুলো সালিসের মাধ্যমে নিষ্পত্তি করা হয়।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। আসামিকে ধরতে কয়েক দফা অভিযান চালানো হয়েছে। জবানবন্দি দিতে শিশুটিকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com