রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

News Headline :
ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার

চরবলরামপুরে ৭৫ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দিয়েছে পাবনা ছাত্র কল্যাণ ট্রাষ্ট

Reading Time: < 1 minute

মজিবুল হক লাজুক, পাবনা:

পাবনায় ছাত্র কল্যাণ ট্রাষ্ট এর উদ্দ্যেগে বিভিন্ন বিশ^বিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যায়রত এবং এস. এস. সি, এইচ. এস. সিতে (জিপিএ-৫) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল পাবনা সদর উপজেলার দ্বীপচর চরবলরামপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে পাবনা ছাত্র কল্যাণ ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করেন পাবনা জজ কোর্টের পিপি এ্যাড. খন্দকার আব্দুর রাকিব। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাড়ার ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ খাঁন ও ছাত্র কল্যাণ ট্রাষ্ট এর ভারপ্রাপ্ত সম্পাদক আরিফুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ জুয়েল রানা সহ এলাকার আরো অনেক গুনিব্যাক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বিভিন্ন বিশ^বিদ্যালয় , মেডিকেল কলেজে পড়–য়া ৩৫ জন কৃতি শিক্ষার্থী ও এস.এস.সি , এইচ.এস.সিতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০ জন শিক্ষার্থীদেরকে আর্থিক সহযোগীতা ও তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com