রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

চরহনুমন্ত নগরে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পালিয়েছে পাচারকারী

চরহনুমন্ত নগরে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ, পালিয়েছে পাচারকারী

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চরহনুমন্ত নগর এলাকায় অভিযান চালিয়ে ২৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানের সময় মাদক পাচারকারী পালিয়ে গেছে।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ সাহেবনগর বিওপি’র একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এসব মদ জব্দ করে।
বিজিবি জানায়, ভারতীয় সীমান্ত অতিক্রম করে মদের একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট স্থানে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ভারতের দিকে পালিয়ে যায়। পরে তার ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ২৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
পালিয়ে যাওয়া মাদক পাচারকারীকে শনাক্ত ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। শুক্রবার সকালে জব্দকৃত মদ গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com