রবিবার, ১৯ Jul ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

চরাঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তন করেছে শেখ হাসিনা-ধর্ম প্রতিমন্ত্রী

Reading Time: < 1 minute

শরিফ মিয়া,জামালপুর:
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, চরাঞ্চলের মানুষের জীবনমান পরিবর্তন করে দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।‘যারা দেশের স্বাধীনতা চায়নি, তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে। প্রতি মুহূর্তে তাদের বাধা অতিক্রম করতে হচ্ছে।উন্নয়ন বাধাগ্রস্ত করার চেস্টা করছে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকল বাধা অতিক্রম করে আবারো জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মসনদে বসাতে হবে।জামালপুরের ইসলামপুর যমুনার দূর্গম চরাঞ্চল বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক কে জয়যুক্ত করতে কর্মী সভাবেশে মন্নিয়া বাজারস্থ মাঠে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন,শেখ হাসিনার আমলে দেশের যত উন্নয়ন হয়েছে- তা ইতিহাসযোগ্য। এর আগে কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি।যমুনার তলদেশ দিয়ে সাব মার্সেবুল ক্যাবলের মাধ্যমে যমুনার দূর্গম চরে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন, বয়স্কভাতা,বিধবাভাতা,স্বামী পরিতেক্ত ভাতা,যত্ন প্রকল্পের ভাতা, উপজেলার গ্রামেগঞ্জে রাস্তাঘাট, সেতু কালভার্টে, বন্যা আশ্রয়ন কেন্দ্র,স্কুল কলেজের ভবন, সকল উন্নয়ন সমাপ্তের পথে। যা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি। সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। সকল প্রকার উন্নয়ন দিয়ে গ্রামকে শহরে রূপান্তর করা হয়েছে।শেখ হাসিনার অদম্য শক্তি, সাহস, মনোবল ও বলিষ্ঠ নেতৃত্বে বিশ্ববাসী অবাক বিস্ময়ে দেখে। তাই স্সার্ট বাংলাদেশ গড়তে সকলকে বিভেদ ভূলে নৌকাকে বিজয়ী করার আহবান জানান।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানশাহ সরকারের সভাপতিত্বে চেয়ারম্যান আঃ মালেকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক,আঃ খালেক আকন্দ,মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি,ত্রাণ সম্পাদক সালাউদ্দিন শাহ প্রমূখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com