বুধবার, ০৩ Jun ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

চর রাজিবপুরে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন

Reading Time: < 1 minute

মোঃ শরিফুল ইসলাম, চর রাজিবপুর, কুড়িগ্রাম:

১৮ অক্টোবর  (মঙ্গলবার ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন, সেই উপলক্ষে চর রাজিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হচ্ছে শেখ রাসেল দিবস ২০২২। ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমণ্ডি ৩২ নম্বরের বাসভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, গত বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে উদ্‌যাপন হচ্ছে। শেখ রাসেল জাতীয় দিবসের এবারের মূল প্রতিপাদ্য হচ্ছে-‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।’ শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বর্নাঢ্য র‌্যালী, শেখ রাসেল দিবস কেন্দ্রীয় মূল অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সম্প্রচার ও সেমিনার।চর রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হাই সরকার, রজিবপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মোজাহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com