বুধবার, ০৩ Jun ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে কোটি টাকা নিয়ে উধাও কনফিডেন্স এনজিও মালিক ডলার।। গ্রাহকদের আহাজারি

Reading Time: < 1 minute

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ
বেশ কিছু এনজিও শিবগঞ্জের মানুষের কোটি কোটি টাকা নিয়ে উধাও হওয়ার পর আবারও কনফিডেন্টস’র নামের এক এনজিও মালিক ডলার আলী কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর দহাবাজারে এনজিও।
শনিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার সময় এনজিও’র মালিক ডলার আলীর কোন সন্ধান ও অর্থ না পেয়ে অবৈধ কনফিডেন্টস নামের এনজিওর মালিক ডলার আলী পিতা আব্দুল হাকিমের সঙ্গে কানসাট শিবনগরস্থ বাড়িতে এ সমস্যার সমাধান চাইতে গেলে গ্রাহকের উপর চড়াও হয় হাকিম ও তার লোকজন। এতে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
গ্রাহকরা জানায়, তিন মাস পূর্বে কনফিডেন্স কো-অপারেটিভ সোসাইটি লিঃ এনজিও’র মালিক ডলার আলী অসহায় গ্রাহকদের প্রায় কয়েক কোটি টাকা নিয়ে উধাও হয়েছে। গ্রাহকগণ তাদের সঞ্চয়কৃত টাকা ফেরতের দাবিতে এনজিও প্রধান কার্যালয়ে সমবেত হয়। পরে তারা সেখান থেকে তার বাবার কাছে এসে এনজিওর মালিক ডলার খোঁজ জানতে চায় বাবা হাকিমের কাছে। ভুক্তভোগী গ্রাহকেরা তাদের সঞ্চয়কৃত টাকা ফেরৎ চাইতে ডলারের পিতা আব্দুল হাকিম গ্রাহকদের সাথে চড়াও হয় এবং অসাদাচারণ করে। ইতিপূর্বে কয়েকজন গ্রাহককে মারধর করেছে আব্দুল হাকিম বলেও জানায় ভুক্তভোগীরা। কথা কাটাকাটির এক পর্যায়ে মহিলা গ্রাহকদের উপর চড়াও হলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। ভূক্তভোগীরা দ্রুত টাকা অর্থ ফেরতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার আবুল হায়াত ঢাকা মেইলকে জানান, উপজেলার কনফিডেন্স নামের একটি এনজিওর গ্রাহকরা অভিযোগ দিয়েছে, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com