বুধবার, ০৩ Jun ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

চাঁপাইনবাবগঞ্জের পরকিয়ার জেরে স্ত্রীর ছুরিকাঘাতে স্বামী গুরত্বর আহত

Reading Time: < 1 minute

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবতলা মোড়ে চলন্ত মোটরসাইকেলের পিছন থেকে স্বামীকে ছুরি মেরে আহত করার অভিযোগ উঠেছে স্ত্রী বিলকিস (২৮) বেগমের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় আহত স্বামীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্ত্রীর অভিযোগ স্বামী পরকীয়ায় লিপ্ত। গতকাল বৃহস্পতিবার রাত ১০ টার সময় চাপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী কাওসার জানান, হঠাৎ করেই মোটরসাইকেল থেকে নেমে একজন ব্যক্তি রাস্তায় রক্তাক্ত অবস্থায় দৌড়াচ্ছে, তার পিছনেই একজন মহিলা হাতে চাকু নিয়ে তাকে ধরার জন্য চেষ্টা করছে। এসময় সাধারণ জনগণ মহিলাকে চারদিক থেকে আটকিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। আশংকা জনক অবস্থায় আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।
মহিলা জিজ্ঞাসাবাদে জানায়, আহত ব্যাক্তি আমার স্বামী। আমি সুযোগ বুঝে ধারালো চাকু দিয়ে স্বামীকে গলা কেটে হত্যা করার চেষ্টা করি। আহত ব্যাক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আংগাড়িয়া পাড়ার মৃত আব্দুল্লাহিল কাফির ছেলে আতাউর রহমান (৩৪)। স্ত্রী সদও উপজেলার নারায়নপুর ইউনিয়নের মেসবাহুল হকের মেয়ে বিলকিস খাতুন। বিগত ৯ বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তারা ২ সন্তানের জনক ও জননী। তবে স্ত্রী স্বামীর বিরুদ্ধে পরকিয়ার অভিযোগ তুললেও তা এখন স্পষ্টভাবে জানা যায়নি।
২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, তার অবস্থা আশঙ্কাজনক, প্রচুর রক্ত ক্ষরন হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন মুঠোফোনে বলেন, তার স্ত্রী পুলিশ হেফাজতে আছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com