মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার এক

Reading Time: < 1 minute

মোমিন ইসলাম,চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি সহ রবিউল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বালুবাগান পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার ইউসুফ আলীর ছেলে রবিউল ইসলাম (৩০)।সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ৬ আগস্ট রোববার রাত পৌণে ১১ টার দিকে শিবগঞ্জ উপজেলায় একতা পরিবহন কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে কানসাট হতে ঢাকাগামী একতা পরিবহনের যাত্রী আসামি রবিউলকে তল্লাশী শুরু করে ডিবি পুলিশ। এক পর্যায়ে আসামির পরিহিত প্যান্টের সামনের বেল্টের নাভির নিচে অভিনব কায়দায় সেটিং অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ও ৩ রাউন্ড গুলিসহ আটক করে।চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম এর নির্দেশক্রমে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস্) মো. রোকনুজ্জামান সরকারের তত্ত্বাবধানে ও এসআই আসগর আলীর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের সঙ্গীয় ফোর্স অভিযান টি পরিচালনা করে।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com