বুধবার, ০৩ Jun ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে পিস্তল ওয়ান শুটারগান সহ আটক ১

Reading Time: < 1 minute

পারভেজ মামুন চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদেশী পিস্তল সহ ১ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। মঙ্গলবার ২৯ জুন ২০২১ রাত সাড়ে ৮ টায় শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড উত্তর ফতেহপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি মোবারকপুর ৫ নম্বর ওয়ার্ডের মোঃ সাইদুর রহমান এর ছেলে মো: জেলিম (৩০)। র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, মঙ্গলবার রাতে মোবারকপুর উত্তর ফতেহপুর এলাকার একটি মসজিদের সামনে কতিপয় ব্যক্তি বিদেশী পিস্তল সহ অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ফতেপুর জামে মসজিদ এর অনুমান ৫০ গজ উত্তর দিকে দড়িচক গামী ইটের সলিং রাস্তার উপর থেকে আসামী জেলিমকে অস্ত্রসহ আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেও জানায় র‌্যাব। এসময় গ্রেফতারকৃত আসামীর নিকট থেকে ১টি বিদেশী পিস্তল সহ ১টি ওয়ান শুটার গান, ২টি মোবাইল ফোন, ৩টি সীম কার্ড-০৩টি এবং ১টি মেমোরী কার্ডও উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় “অস্ত্র আইন ১৮৭৮” এ একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com