সোমবার, ২৭ Jul ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ বিশ্বের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস শিক্ষক সমাজকে মাদক প্রতিরোধে আরও দায়িত্বশীল হতে হবে: ভূমিমন্ত্রী মিনু বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

চাটমোহরে ১১ প্রতিবন্ধী পেল হুইল চেয়ার

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা:
পাবনার চাটমোহরে শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত ১১ জন দুঃস্থ শারীরিক প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে পাবনা-৩ সংসদ সদস্য ও ভুমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন এই হুইল চেয়ার বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক বৃন্দ, আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা কর্মী।এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ১১ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com