মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

চিলাহাটিতে দুই মাংস বিক্রেতাকে জরিমানা

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম,নীলফামারী:
নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি বাজারে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ-২০১১ অনুযায়ী মাংস বিক্রয়ে অপরাধ সংঘটিত হওয়ায় দুই মাংস বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।মঙ্গলবার (২৯শে আগস্ট) সকালে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বাজারে মাংস বিক্রয়ে অপরাধ সংঘটিত হওয়ায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার প্রসিকিউশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন—সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপী।এতে চিলাহাটি বাজারের গরুর মাংস বিক্রেতা মোঃ মোশারফ ইসলামকে ৬ হাজার টাকা ও মোঃ বেলাল হোসেনকে ২ হাজার টাকা সহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোজাম্মেল হক। এসময় উপজেলা ভূমি অফিস, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মচারীগণ ও চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যবৃন্দ সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com