মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

চোরাই পথে আসা প্রায় ১০ লক্ষ টাকার ভারতীয় চিনিসহ-আটক ২

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ,নেত্রকোনা:
নেত্রকোনার বারহাট্টায় পুলিশের অভিযানে সরকারী শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আসা ১৬৫ বস্তা ভারতীয় চিনিসহ ২ জনকে গ্রেফতার করেছে বারহাট্টা থানার পুলিশ।সোমবার (৩১ জুলাই) উপজেলার দেউলী এলাকায় মসজিদের সামনে মেইন রাস্তা থেকে দুইটি পিকআপ থেকে ১৬৫ বস্তায় (৮,২৫০ কেজি) চিনি উদ্ধার করা হয়েছে।বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই, সীমান্তবর্তী এলাকা কলমাকান্দা রোড দিয়ে দুইটি চিনি বাহী গাড়ি নেত্রকোনায় প্রবেশ করছে। এই খবরের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে থানার এসআই সুমন এর নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়। তখন অভিযান চালিয়ে দুই জন চোরাকারবারিসহ, ২টি পিকআপ এ বহনকারী (১৬৫ বস্তা) চিনি আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৯ লক্ষ ৯০ হাজার টাকা।আটককৃত আসামীরা হল, কেন্দুয়া থানার কালিয়ান গ্রামের খোকন মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩১) ও ঈশ্বরগঞ্জ থানার বিষ্ণুপুর গ্রামের আবুল হাসেম সরকারের ছেলে হিমেল (২০)।বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন কুমার সাহা বলেন, দুই আসমীকে আদালতে প্রেরণ করা হয়েছে। অজ্ঞাত আরও একজনের সম্পৃক্ততার খবর পাওয়া গেছে। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।তিনি আরও বলেন, চোরাচালান রোধে চোরাচালান বিরোধী এসব অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com