শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

Reading Time: < 1 minute

রিপন কান্তি গুণ, নেত্রকোনা:
নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ছোট ভাইয়ের ছুরিকাঘাতে আপন বড় ভাই নিহত হওয়ার ঘটনা ঘটেছে। (১৭ ডিসেম্বর) রবিবার সকালে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. নূরুল আমীন (৪৫)মউ গ্রামের আব্দুল গফুরের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জমি নিয়ে গত দুই বছর ধরে ছোট ভাই মজিবুর রহমানের সঙ্গে বড় ভাই নূরুল আমিনের বিরোধ চলে আসছিলো। এ বিষয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার দেন দরবার হলেও তাদের বিরোধের কোন মীমাংসা হয়নি। যার ফলে আজ সকালে জমিতে কাজ করছিলেন নূরুল আমীন। এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই মজিবুর ঘর থেকে ছুরি এনে বড় ভাই নুরুল আমীনের নুরুল আমিনের বুকে ছুরিকাঘাত করেন। বর পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা নূরুল আমিনকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই মজিবুর বাড়ি থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
নিহতের ছেলে সোহেল মিয়া জানান, গত দুই বছর ধরে জমি নিয়ে আমাদের সঙ্গে ঝামেলা চলে আসছিল আমার চাচার। চেয়ারম্যানসহ স্থানীয় অনেকে কয়েকবার দেন দরবার করেছেন, কিন্তু তারা তা মানেননি। ঘটনার বর্ণনায় তিনি আরও বলেন, আজ সকালে আমি জামির আইল বাঁধছিলাম, তখন আমার বাবা পাশেই দাঁড়িয়ে ছিলেন। আমার চাচা ও বাবার মধ্যে কথা কাটাকাটি হলে একপর্যায়ে চাচা ছুরি দিয়ে আব্বার বুকে আঘাত করেন। আমি আমার বাবা হত্যার বিচার দাবি করছি। এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনায় সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে পরবর্তী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com