বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

জনগণের চাহিদা-পূরণই শেখ হাসিনার উন্নয়নের প্রেরণার উৎস-ডেপুটি স্পীকার

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি :

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো পরিবারকে হারিয়েও ভেঙ্গে পড়েন নি, তিনি জনগনের জন‌্য নিরন্তর উন্নয়ন করে যাচ্ছেন। তিনি প্রতিটি মানুষকে গৃহহীণমুক্ত করতে চান, শতভাগ শিক্ষিতের জাতি গড়তে চান ও প্রতিটি ঘরে নিরবচ্ছিন্ন বিদ‌্যুৎ দিতে চান এবং জাতির এসব লক্ষ‌্য বাস্তবায়নে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। জনগনের জন‌্য উন্নয়ন করার মানসিক শক্তি তিনি পান তাঁর পিতার আদর্শ থেকে এবং জনগণের চাহিদা-পূরণই তাঁর উন্নয়নের প্রেরণার উৎস। আজ (সোমবার) সাঁথিয়ার ভুলবাড়িয়া ইউপি-মাধপুর বাজার রোড এর পিএসসি গার্ডার ব্রিজ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পীকার বলেন, উত্তরাঞ্চলে এখন মঙ্গা নেই, একসময় এই এলাকার মানুষ খাবার পেত না। এই এলাকার মানুষের তখন প্রত‌্যাশা ছিল যেন দু’বেলা ডালভাত খেতে পারে। শুধু খাবারের অভাব নয় একসময় এই এলাকার মানুষের জীবনের নিরাপত্তাও ছিল না। জঙ্গিরা মানুষকে পাশবিক নির্যাতন করে ধর্ষণ ও হত‌্যা করত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণ এখন খেতে পারছে, তাঁদের জীবনের নিরাপত্তা আছে এবং মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারছে। মোঃ শামসুল হক টুকু বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও জনগনের জন‌্য কাজ করার আকাঙ্খাই বাংলাদেশ আওয়ামী লীগকে সব সময় উজ্জীবিত রাখে। দলের নেতা কর্মীদের জনগণের প্রতি অনেক দায়-দায়িত্ব আছে। জনগনের যে কোন বিপদে-আপদে পাশে দাড়ানোই আমাদের মহান নেতার শিক্ষা। আমরা রাজনীতি করি জনগণের জন‌্য। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এছাড়া আজ সকালে রামচন্দ্রপুর হাপানিয়া দাখিল মাদ্রাসার চার তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ভুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান আলী খান, ভাইস চেয়ারম‌্যান মোঃ সোহেল রানা খোকনসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত-(মোঃ শোয়াইব) সহকারী পরিচালক (গনসংযোগ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com