বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টে ঝিনাইগাতী উপজেলা ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘জয় বাংলা টি-২০
ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৩’ এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২
জুলাই ) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত ওই
টুর্ণামেন্টের ফাইনালে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেরপুর সদর উপজেলা
একাদশকে ২ রানে হারিয়ে ঝিনাইগাতী উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হয়।
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়ায় ম্যাচটি ২০ ওভার থেকে
কমিয়ে ১৫ ওভারে আনা হয়। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫
ওভারে ৬ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করে ঝিনাইগাতী উপজেলা একাদশ। জবাবে ৮৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেরপুর সদর উপজেলা একাদশ ১৫ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৮৬ রানে গিয়ে থামে। এতে ২ রানে জয় পায় ঝিনাইগাতী উপজেলা একাদশ। খেলায় ২২ রান ও ৩ ওভারে ১৪ রানে ২ উইকেট নিয়ে ম্যান অব দি ম্যাচ হয়েছেন চ্যাম্পিয়ন দলের অলরাউন্ডার প্রত্যয়।
খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি
জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।বিজয়ী
দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ দেড় লাখ টাকা এবং রানার্স আপ দলের হাতে
ট্রফি ও নগদ এক লাখ টাকা পুরস্কার তুলে দেওয়া হয়। শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সোহেল মাহমুদ পিপিএমের সঞ্চালনায় অনুষ্ঠানে আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্তসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। টূর্ণামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহণ করেছিলো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com