বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

‘জাতীয় বাজেটে বরাদ্দে পিছিয়ে রংপুর বিভাগ: করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে অর্থনীতি বিভাগের আয়োজনে ‘জাতীয় বাজেটে বরাদ্দে পিছিয়ে রংপুর বিভাগ: করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৮ জুন, ২০২৩) কবি হেয়াত মামুদ ভবনের অর্থনীতি বিভাগের গ্যালারি রুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। সেমিনারে অংশ নিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের উত্তরাঞ্চলের প্রতি বিশেষ নজর রয়েছে। কৃষিসহ অন্যান্য শিল্পখাতে অর্থনৈতিক কর্মকান্ডের মাধ্যমে রংপুর অঞ্চলের উন্নয়ন সম্ভব। তবে রংপুর অঞ্চলের জন্য কোন ধরনের অর্থনৈতিক কর্মকান্ড প্রয়োজন তা এই এলাকার মানুষকে প্রথমে নির্ধারণ করতে হবে। উপাচার্য আরো বলেন, অর্থনৈতিক কর্মকান্ড নির্ধারণ করতে পারলে সেটিকে এগিয়ে নিতে সরকারের তরফ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া সম্ভব হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন মোঃ শরিফুল ইসলাম। অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেনের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সহযোগী অধ্যাপক উমর ফারুক এবং আহŸায়ক হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হাবিবুর রহমান। সেমিনারে অর্থনীতি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কাজী নেওয়াজ মোস্তফা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com