সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা জাতীয় বাজেট দেশের গুরুত্বপূর্ণ দলিল; প্রফেসর ড. মো. ফজলুল হক পাবনার আটঘরিয়ায় অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি নওগাঁর বদলগাছীতে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা পাবনায় চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি শিক্ষার ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাতীয় শোক দিবস-২০২১ যথাযথ মর্যাদায় পালন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ যথাযথ মর্যাদায় পালন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।
গতকাল রোববার সকাল ১০টায় নগর ভবন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ও কাউন্সিলরবৃন্দ। এরপর কর্মকর্তা-কর্মচারী ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু ও ১৫ই আগস্টের সকল শহীদ, জাতীয় চার নেতাসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।ৎ
এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র, ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, মেয়রের একান্ত সচিব মো. আলমগীর কবির, নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল, প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কর্মচারী ইউনিয়নের সভাপতি দুলাল শেখ ও সাধারণ সম্পাদক আজমীর আহমেদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে ১৫ আগস্ট সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবন ও সকল ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। বাদ জোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায়, নগর ভবন, সোনাদিঘী জামে মসজিদসহ সকল জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া অন্যান্য ধর্মাবলম্বীদের স্ব স্ব উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়াও মাসব্যাপী কালো ব্যাজ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত কোটপিন ধারণ এবং নগর ভবন ও প্রতিটি ওয়ার্ড কার্যালয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ব্যানার প্রদর্শন ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com