মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

জামালপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু আটক ২

জামালপুরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু আটক ২

Reading Time: < 1 minute

শরিফ মিয়া, জামালপুর:
জামালপুরের ইসলামপুরে ডাকাতির প্রস্তুতির সময় গণপিটুনিতে সেতাব আলী (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে উপজেলার কুলকান্দি ইউনিয়নের যমুনার চরাঞ্চলে জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ওয়ান শুটার গান পিস্তল, ৮ রাউন্ড গুলিসহ ২ ডাকাত গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ।
তিনি জানান, উপজেলা কুলকান্দি ইউনিয়নের দুর্গম যমুনার চরে একটি সংবদ্ধ ডাকাত দল দীর্ঘদিন থেকে গুম খুন, ডাকাতিসহ নানাবিধ অপকর্ম করে আসছে। চক্রটির বিরুদ্ধে স্থানীয় ও বিভিন্ন থানাতে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে থানা পুলিশের একটি দল নৌকাযোগে ঘটনাস্থলে গেলে খবর পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ইসমাইল হোসেন (৩২) ও সুরমান আলী (৩৫) নামের দুইজনকে গ্রেপ্তার করে নিয়ে আসার পথে পুলিশ খবর পায় আরেকজন ডাকাতকে স্থানীয়রা আটক করে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের কাছ থেকে পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে সেতাব আলীর মৃত্যু হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ সাইফ বলেন, এ ঘটনায় থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। তবে নিহতের সঠিক নাম ঠিকানা পাওয়া যায়নি বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com