বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

জামালপুরে যমুনা নদীর পানি কমলেও, কমেনি দূর্ভোগ

Reading Time: < 1 minute

শরিফ মিয়া,জামালপুর:
জামালপুরে যমুনা নদীর পানি হ্রাস পেয়ে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে।পানি হ্রাস পেলেও এখনও কমেনি দূর্ভোগ। সংকট রয়েছে শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি ও গো খাদ্য। বন্যা পরর্বতী সময়ে এ ক্ষতি কাটিয়ে উঠতে স্থানীয়রা হতাশায় রয়েছেন। তবে বন্যা পরবর্তী সময়ে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।জামালপুরে যমুনা নদীর পানি হ্রাস পেয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৮ সেন্টিমিটার কমে বিপদসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরিবর্তিত রয়েছে অন্যান্য নদ নদীর পানি। যমুনা নদীর পানি হ্রাস পেলেও এ জেলায় এখনও প্রায় ৩ হাজার হেক্টর রোপা আমন ধান নিমজ্জিত হয়ে আছে। ইতিমধ্যেই দেওয়ানগঞ্জ উপজেলার একটি আশ্রয়ন কেন্দ্রসহ বিভিন্ন যায়গায় আশ্রয় নিয়েছেন বন্যা কবলিতরা। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com