বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

জামিন পেলেন রাজশাহী কাটাখালীর সাবেক মেয়র

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় জামিন পেয়েছেন রাজশাহীর কাটাখালী পৌরসভার সাবেক মেয়র আব্বাস আলী। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক মোঃ জিয়াউর রহমান তার জামিন মঞ্জুর করেন। রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইসমত আরা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাবেক মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলার আজ শুনানি ছিলো। শুনানি শেষে জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। রাজশাহীর প্রবেশমুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করেন আব্বাস আলী। পরে সেই কথোপকথন ফাঁস হয়। এরপর প্রতিবাদের ঝড় ওঠে। এ ঘটনায় গ্রেফতার হন মেয়র আব্বাস আলী। এরপর তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি ও চাঁদাবাজির অভিযোগে একটি মামলা হয়। মামলার পর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com