মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

জুড়ীতে অপহরণ মামলার আসামি রুসন কারাগারে

Reading Time: < 1 minute

মোঃ মাহমুদ উদ্দিন,জুড়ী:
মৌলভীবাজার জেলার জুড়ীতে নারী ও শিশু নির্যাতন এবং অপহরণ মামলায় মোঃ রওশন মিয়াকে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃত রুসন মিয়ার বাড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ইউসুফ নগর গ্রামে। গ্রেফতারকৃত ওই ব্যক্তিকে শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট উপজেলার এক কিশোরীকে অপহরণ করেন বড়লেখা উপজেলার উত্তর ডিমাই গ্রামের মোঃ হানিফ মিয়ার ছেলে জুয়েল আহমদ (২০)। অপহরণে সহায়তা করেন জায়ফরনগর ইউনিয়নের ইউসুফ নগর গ্রামের মৃত জব্বার আলীর ছেলে রুসন মিয়া (৫৫)। পরে ওই কিশোরীর চাচা বাদী হয়ে জুড়ী থানায় দুই জনকে আসামি করে নারী নির্যাতন ও শিশু নির্যাতন এবং অপহরণে সহায়তা ৭/৩০ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-৯, তারিখ ২৫.০৮.২০২৩। মামলার পর অভিযান চালিয়ে পুলিশ অভিযুক্ত রওশন মিয়াকে গ্রেফতার করে।এ মামলার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই খসরুল আলম বাদল অপহরণ মামলার আসামি রওশন কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজ্ঞ আদালতের মাধ্যমে ওই আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, বিজ্ঞ আদালতের মাধ্যমে ওই আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com