শনিবার, ১৮ Jul ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

জুড়ীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Reading Time: 2 minutes

মোঃমাহমুদ উদ্দিন,জুড়ী:
মৌলভীবাজার জেলার জুড়ীতে আসমা বেগম (৪৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের হালঘড়া গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুর রহমান লালই এর দ্বিতীয় স্ত্রী। শনিবার (২৬ আগস্ট) লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। পরিবারের সদস্যরা প্রাথমিকভাবে বিষ প্রয়োগে আত্মহত্যার কথা বললেও কর্তব্যরত চিকিৎসক বিষ প্রয়োগে আত্মহত্যার আলামত পাননি বলে জানান। এতে ওই গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৫ টার দিকে ওই গৃহবধূর নিজ কক্ষের দরজা বন্ধ ও কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির অন্যান্য সদস্যরা দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা: নিশাত জাহান তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আসমা বেগমের মেয়ে তামান্না আক্তার পারিবারিক কলহের জের ধরে তার মায়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেন।পারিবারিক সূত্রে জানা যায়,
উপজেলার পূর্ব গোয়ালবাড়ীর হালঘরা গ্রামের সৌদি প্রবাসী আব্দুর রহমান লালই ৪ বছর আগে পশ্চিম গোয়ালবাড়ী গ্রামের মৃত আকদ্দছ আলীর মেয়ে আসমা বেগম (৪৫) কে বিয়ে করেন। আসমা বেগম গৃহকর্মীর কাজে সৌদি গেলে তারা সেখানে বিবাহ করেন। আসমা বেগমের আগে আরেক বিয়েসহ সন্তান আছে। তবে আগের স্বামীর সাথে তার দেশে থাকা অবস্থায় তালাক হয়।সূত্র আরো জানায়, ওই প্রবাসী আব্দুর রহমানেরও দেশে তিন সন্তান সহ আরেক স্ত্রী রয়েছে। ওই স্ত্রী সন্তানদের নিয়ে সিলেটে বসবাস করেন। বছর খানেক আগে আব্দুর রহমান লালই ও আসমা বেগম উভয়ে দেশে এসে বসবাস করতে থাকেন। বৃহস্পতিবার রাতে স্বামী -স্ত্রীর সাথে পারিবারিক দ্বন্দ হলে সকালে আব্দুর রহমান লালই ১ম স্ত্রীর কাছে সিলেটে চলে যান। শুক্রবার বিকাল ৫ টার দিকে আসমা বেগমের নিজ কক্ষের দরজা বন্ধ ও কোন সাড়া শব্দ না পেয়ে বাড়ির অন্যান্য সদস্যরা দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা: নিশাত জাহান তাকে মৃত ঘোষণা করেন।নিহত আসমা বেগমের (আগের স্বামীর) মেয়ে তামান্না আক্তার বলেন, পারিবারিক কলহের জের ধরে তার মায়ের মৃত্যু হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নিশাত জাহান বলেন, হাসপাতালে আনার আগেই আসমা বেগমের মৃত্যু হয়েছে। তবে নিহতের মুখে বিষক্রিয়ার কোন গন্ধ পাওয়া যায়নি। পোস্টমর্টেমের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ূম বলেন, তিনি আত্মহত্যা করেছেন বলে শুনেছি ।জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, এ মৃত্যুর বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com