বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

জুড়ীতে ভারতীয় চিনি ভর্তি ট্রাক আটক

Reading Time: < 1 minute

মোঃ মাহমুদ উদ্দিন, জুড়ী মৌলভীবাজার:
মৌলভীবাজারের জুড়ীতে ভারতীয় চিনি ৩ লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় অবৈধ চিনিভর্তি একটি ট্রাক ও ট্রাক চালককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার আমতৈল কুইয়াছড়া সেতু এলাকায় অভিযান চালিয়ে গাড়ীসহ চিনি আটক করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা-জুড়ী সড়কের আমতৈল কুইয়াছড়া সেতু এলাকায় শনিবার (২৮ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে একটি মিনি ট্রাক আটকানো হয়। তখন ট্রাকে তল্লাশী চালিয়ে ৫০ কেজি ওজনের ৬০ বস্তা চিনি পাওয়া যায়। চালকের নিকট উক্ত চিনির বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে না পারায় চিনিসহ ট্রাক (চট্ট মেট্রো-ন ১১-৯২৪৬) ও চালককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক খায়রুল ইসলাম (২৭) জানায়- চিনি গুলো ভারতীয়। বড়লেখার একটি সীমান্ত দিয়ে চিনি গুলো দেশে প্রবেশ করার পর বস্তা বদলিয়ে দেশীয় বিভিন্ন বস্তায় ভরে জেলার বিভিন্ন বাজারে তা বিক্রি করা হয়। জব্দকৃত চিনির বাজার মূল্য ৩ লক্ষাধিক টাকা বলে অনুমান করা হচ্ছে। আটককৃত চালক খায়রুল ইসলাম জেলার শ্রীমঙ্গল থানার উত্তর বৌলাছড়া গ্রামের মো: মাসুদ মিয়ার ছেলে। সে বর্তমানে কুলাউড়া থানার চাতলগাঁও এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।
চিনি চোরাচালানে তার সাথে আরো কয়েকজন লোক জড়িত বলে খায়রুল জানায়। এ ঘটনায় এস আই ফরহাদ মিয়া বাদী হয়ে জুড়ী থানায় একটি মামলা করেন। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com