মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

জুড়ীতে ভাসুর পুত্রের হাত ধরে গৃহবধূ উধাও

Reading Time: 2 minutes

মাহমুদ উদ্দিন, জুড়ী  মৌলভী বাজার:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল গ্রাম থেকে প্রেমের টানে ভাসুরের ছেলের হাত ধরে কেনিজ আক্তার জুমি নামে এক গৃহবধূ পালিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে রোববার (২২ জানুয়ারি) দুপুরে।  সরজমিনে জানা গেছে, ওই গ্রামের মৃত ফরমুজ আলীর সৌদি প্রবাসী পূএ আসকর আলীর ( ৪০) এর সাথে একই গ্রামের মৃত সফিক উদ্দিনের মেয়ে কেনিজ আক্তার জুমি (৩০) এর সাথে ১৫ বছর পুর্বে বিয়ে হয়। বিয়ের পর আসকর আলী আবারও প্রবাসে চলে যান। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন সুখেই কাটছিল। বিয়ের পর আসকর পাঁচবার প্রবাস থেকে দেশে আসেন।
দাম্পত্য জীবনে আসকরের ৭ বছরের আবদুল্লাহ নামে একটি পূএ সন্তানের জন্ম নেয়। আসকর সর্বশেষ ২০২২ সালে দেশে আসেন। দুই মাস অবস্হান করার পর আবারো প্রবাসে চলে যান। আসকর প্রবাসে চলে যাওয়ার সুযোগে তারই আপন বড় ভাই আসিক আলীর পূএ রাহিন (২২) আসকেরের ঘরে যাওয়া আাসা করতে থাকে। আসা যাওয়ার এক পর্যায়ে রাহিনের কু-দৃষ্টি পড়ে চাচী কেনিজের উপর। রাহিন চাচী কেনিজ আক্তাকে প্রেমের প্রস্তাব দিলে সে প্রস্তাবে সাড়া দেয়। এর পর থেকে চলতে থাকে রাহিন ও কেনিজের গোপন অভিসার। এক সময় রাহিন ও কেনিজ বেপরুয়া চলা ফেরা শুরু করে। কেনিজের ঘরে রাহিনের ঘন ঘন আসা যাওয়ার বিষয়টি ভাল ভাবে নেননি আত্মীয়-স্বজনরা। তারা রাহিন ও কেনিজ আক্তারকে এ পথ থেকে সরে আসার জন্য সতর্ক করেন। এক পর্যায়ে তাদের অবৈধ সম্পর্কের বিষয়টি এলাকায় চাউর হয়ে যায়। তখন রাহিন ও কেনিজ পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঘটনার দিন দুপুরে সুযোগ বুঝে কেনিজ আক্তার পুএ আব্দুল্লাহকে সাথে পিত্রালয়ে বেড়ানোর কথা বলে নগদ ১৫ লাখ টাকা, চার ভরি স্বর্ণালংকারসহ মোট ২০ লাখ টাকার মালামাল নিয়ে অজানার উদ্দেশ্যে পারি জমায়। সৌদি আরব থেকে মুঠো ফোনে, কেনিজের স্বামী আসকর আলী জানান, কেনিজ আক্তার আমার কষ্টের জমানো টাকা পয়সা ও সোনা গহনাসহ সন্তানকে নিয়ে পালিয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। আমি আমার কলিজার টুকরো সন্তানকে ফেরত চাই বলে হাউ মাউ করে কেঁদে ফেলেন।  সোমবার আসকর আলীর ভাই হারিছ আলী বাদী হয়ে জুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
জুড়ী থানার এস আই মো. ফরহাদ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com