মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

জুড়ীতে মটর সাইকেল দুর্ঘটনায় নিহত কলেজছাত্র

Reading Time: < 1 minute

মোঃ মাহমুদ উদ্দিন জুড়ী,মৌলভীবাজার:
মৌলভীবাজার জেলার জুড়ীতে ঈদে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন কলেজ ছাত্র ফাহিম আহমদ তাহমিদ (১৭)। নিহত ফাহিম উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গৌরিপুর গ্রামের আনোয়ার হক আনু’র ছেলে। তিনি উপজেলার হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। রবিবার (৯ জুলাই) রাতে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ কলেজ ছাত্র মারা যান। পারিবারিক সূত্রে জানা যায়, ঈদের তৃতীয় দিন রবিবার (২ জুলাই) মটর সাইকেল নিয়ে দুই বন্ধু সহ ঘুরতে বের হন ফাহিম। পাশ্ববর্তী বড়লেখা উপজেলার দক্ষিণ ভাগ ইউনিয়নের পূর্ব হাতলিয়া এলাকার জুড়ী- বড়লেখা আঞ্চলিক মহাসড়কে বিপরীত দিক থেকে আসা মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ফাহিম গুরুতর আহত হয়। পরে সাংবাদিক হারিছ মোহাম্মদ তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে পরিবার উন্নত চিকিৎসার জন্য সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে ভর্তি করান। হাসপাতালে আট দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে রবিবার (৯ জুলাই) রাতে মৃত্যু বরণ করে।ফাহিম ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলে জানা যায়।
ফাহিমের বাবা আনোয়ার হক আনু জানান, মটর সাইকেলের সাথে সংঘর্ষে আমার ছেলে নিহত হয়েছে। সংঘর্ষের পর অন্য সাইকেলের চালক তাকে রাস্তায় ফেলে চলে যান। আহত হওয়ার পর কেউ সহযোগিতায় এগিয়ে না আসায় ঘটনাস্থলেই আমার ছেলে অনেকটাই মৃত্যুর দিকে দাবিত হন‌। অবশেষে ৮ দিন চিকিৎসাধীন অবস্থায় গত রাতে ছেলে ফাহিম মারা গেছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।
জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা বলেন, ফাহিম খুব ভালো একটি ছেলে ছিল। সড়ক দুর্ঘটনায় অকালেই এ কলেজ ছাত্রের মৃত্যুতে আমরা শোকাহত।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com