বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

জুড়ীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

Reading Time: < 1 minute

মোঃ মাহমুদ উদ্দিন, জুড়ী :
মৌলভীবাজার জেলার জুড়ীতে ট্রাকের ধাক্কায় আব্দুস সামাদ (২২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্রাকের চালককে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। নিহত যুবক কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের আব্দুর রশিদের ছেলে। সামাদ জুড়ী উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের পূর্ব বাছিরপুর গ্রামে তার মামা মোঃ গিয়াস উদ্দিনের বাড়ীতে থাকতেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাকের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেল আরোহী ওই যুবকের। এসময় নিহত যুবক ট্রাকের চাকার নিচে পড়ে যায়। ট্রাকটি তাকে ৪/৫ হাত হেছরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ঐ যুবকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আব্দুস সামাদের পিতা আব্দুর রশীদ জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজারের ইনজাদ আলী মার্কেটে সেলাইয়ের কাজ করেন। নিহত সামাদ তার নানা বাড়ী বাছিরপুরে থাকত বলে জান যায়। আব্দুস সামাদের মামা সাবেক ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন জানান, সামাদ আমাদের বাড়িতে থেকেই টাইলসের কাজ করত। আগামী সপ্তাহে তার কাতার যাওয়ার কথা ছিল। কিন্তু আজ ট্রাকের ধাক্কায় আমার ভাগ্নেকে লাশ হয়ে ফিরতে হলো। এভাবে সড়কে আর কত প্রাণ ঝরলে আমরা সচেতন হব।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ বলেন, নিহত ওই যুবক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন।
এ বিষয়ে জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, সড়ক দুর্ঘটনায় যুবক নিহতের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। এঘটনার জড়িত ড্রাইবারকে গ্রেফতার করার পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com