মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

জুড়ীতে সাব্বির আহমদের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reading Time: < 1 minute

মোঃ মাহমুদ উদ্দিন,মৌলভীবাজার:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের ব্যবসায়ী সাব্বির আহমদের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সাব্বির আহমদ।রবিবার (৬/৮) সকালে জুড়ী অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সাব্বির আহমদ বলেন, সম্প্রতি সাগরনালে আমার মালিকানাধীন ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স শাহ জালাল করাতকলের বিরুদ্ধে বিভিন্ন সংবাদ পত্রে নানান মিথ্যা তথ্য পরিবেশন করে একটি সংবাদ প্রকাশ করা হয়। যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনে সাব্বির আহমদ বলেন, একটি চক্র ষড়যন্ত্র মূলক ভাবে আমার ব্যবসায়িক জনপ্রিয়তায় ঈর্শ্বানিত হয়ে সামাজিক, পারিবারিক ও ব্যবসায়িক ক্ষেত্রে হেয় করার হীন উদ্দেশ্য পরিকল্পিতভাবে উক্ত সংবাদ প্রকাশ করিয়েছে। প্রকাশিত সংবাদগুলো মিথ্যা, বানোয়াট ও সম্পুর্ন ভিত্তিহীন। আমি প্রকাশিত উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত যে অভিযোগ তুলা হয় সেটিও মিথ্যা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাব্বির আহমদ বলেন, আমার স’মিলে আমি কার্ড মিটার ব্যবহার করে আসছি এছাড়াও পিডিপির মিটারের যে ভূয়া মালিকানা নিয়ে অভিযোগ তুলা হয় সেটা ও মিথ্যা।আমি মিটারের মালিকানা নোটারী পাবলিকের মাধ্যমে এভিডেভিড করে আমার নামে মালিকানা পরিবর্তন ও করেছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com