মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

জুড়ীতে ৭ ফুট লম্বা অজগর উদ্ধার বনে অবমুক্ত

Reading Time: < 1 minute

মোঃ মাহমুদ উদ্দিন,জুড়ী:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি বসতবাড়ি থেকে ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে।শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে পূর্ব জুড়ী ইউনিয়নের বড় ধামাই গ্রামের কে এম আহসান কবীর এর বাড়িতে নেটের জালে অজগরটি আটকা পড়ে। বাড়ির মালিক সাপটি না মেরে খবর দেন স্থানীয় বন কর্মীদের।খবর পেয়ে পরিবেশ কর্মীরা স্থানীয় বন বিভাগের লোকজনের সাথে যোগাযোগ করে রাত ৯ টার দিকে সেখানে গিয়ে সাপটি উদ্ধার করেন। পরে সােটি লাঠিটিলা সংরক্ষিত বনের নিরাপদ স্থানে ছেড়ে দেয়া হয়।স্থানীয় পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্য খোর্শেদ আলম বলেন, রাতে হঠাৎ বড় ধামাই গ্রামের এ কে এম আহসান কবীর ফোন দিয়ে বলেন উনার জালে একটি সাপ আটকে রয়েছে। আমি স্থানীয় বন বিভাগের লোকজনকে সাথে নিয়ে সাপটি উদ্ধার করে পাথারিয়া সংরক্ষিত বনে ছেড়ে দেই।তিনি বলেন, মানুষ আগের চেয়ে অনেক সচেতন হয়েছে এটি তার প্রমাণ। একটা সময় মানুষ সাপ দেখলে তাকে মারার জন্য ভীড় করতো। এখন সাপ বাচাঁনোর জন্য আকুতি করে।জুড়ী রেঞ্জ কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, প্রথমে জালে আটকে পড়া সাপটির সংবাদ পেয়েছি পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিমের সদস্যদের মাধ্যমে। এর পর পাথারিয়া বন্যপ্রাণী সংরক্ষণ টিম ও বন বিভাগের সহযোগিতায় সাপটি উদ্ধার করে লাঠিটিলা বিটের লাঠিছড়া এলাকায় অবমুক্ত করা হয়। বন্যপ্রাণী বনের একটা অংশ। আমরা বন ও বন্যপ্রাণী রক্ষায় যে কোন সময় সর্বদা প্রস্তুত রয়েছি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com