শনিবার, ১৮ Jul ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করায় খাগড়াছড়িতে আটক ৪

Reading Time: < 1 minute

আবদুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির জেলা সদরের গামারীঢালায় এক তবলছড়ি থেকে পালিয়ে আসা এক তরুনীকে আটকে রেখে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করার অভিযোগে ৪জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে তাদের আদালতে পাঠানো হলে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আটককৃতরা হলেন, একই পরিবারের সদস্য, সেতারা বেগম, মেয়ে আমেনা বেগম, শামিমা আক্তার ও তার স্বামী ইসমাইল হোসেন। বুধবার (১৭ মে) বিকালে জেলা সদরের গামারীঢালা এলাকায় নিজ বাসা থেকে তাদেরকে আটক করে পুলিশ। ভুক্তভোগী বিলকিছ আক্তার(২০) জানায়, সৎ মায়ের নির্যাতন সহ্য করতে না পেরে সে গত ১১মে জেলার মাটিরাঙ্গার তবলছড়ি গৌরাঙ্গ পাড়ার বাসা থেকে পালিয়ে খাগড়াছড়ি চলে আসে। শহরের জিরোমাইল এলাকায় এসে কাজের সন্ধান করে। সেখান থেকে এক নারী ৪হাজার টাকা বেতনে কাজ দেয়ার কথা বলে তাকে খাগড়াছড়ি সদর ইউনিয়নের গামারিঢালা এলাকার একটি বাসায় নিয়ে যায়। সেখানে মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে টাকার বিনিময়ে অনৈতিক সম্পর্কে বাধ্য করে। এ সময় পাহাড়ি-বাঙ্গালীসহ প্রায় ১০জন তাকে ধর্ষণ করে। গত মঙ্গলবার(১৬ মে) বিকালে এক বৃদ্ধ ওই ঘরে গিয়ে তাকে পালিয়ে যেতে সহযোগীতা করে। খাগড়াছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা বলেন, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে পুলিশ আসামিদের আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাতেই সদর থানায় মানব পাচার দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ৪জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com