মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:২২ অপরাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

জোয়ারের পানি বৃদ্ধির কারনে বাঁধ ভেঙ্গে ও উপচে পড়া পানিতে পাইকগাছা পৌরসভাসহ বিভিন্ন অঞ্চল তলিয়ে যাচ্ছে

Reading Time: < 1 minute

মোঃশহিদুল ইসলাম, খুলনা :
নদ,নদীর তলদেশ উঁচু, নড়বড়ে ওয়াপদার বেড়িবাঁধ ও,অস্বাভাবিক জোয়ারের পানি বৃদ্ধির কারনে বাঁধ ভেঙ্গে ও উপচে পড়া পানিতে পাইকগাছা পৌরসভাসহ বিভিন্ন অঞ্চল তলিয়ে যাচ্ছে।হুহু করে পানি ঢুকছে এলাকায়।ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। সরেজমিন ঘুরে দেখাগেছে, পাইকগাছা উপজেলার আগড়ঘাটা বাজার সংলগ্ন পাল পাড়ার কাছে কপোতাক্ষ নদের বেড়িবাঁধ,রাড়ুলি ইউপি’র রাড়ুলী জেলে পল্লীর নিকটবর্তী বেড়িবাঁধ,গদাইপুরের বোয়ালিয়া ব্রীজ নিকটবর্তী বেড়ীবাঁধ,লতায় শিবসা নদীর ভেড়িবাঁধ, দেলুটির চকরি বকরি এলাকায় শিবসা নদীর ওয়াপদার বাঁধে ভাংগন, সোলাদানা বাজার, বেতবুনিয়া আদর্শ গ্রাম, গড়ইখালীর খুদখালী ভাংগন এলাকা দিয়ে হুহু করে গ্রামের ভেতর পানি ঢুকছে। এ ছাড়া পাইকগাছা পৌরসভাসহ ১০ টি ইউনিয়ের অধিকাংশ ওয়াপদা উপছে হুহু করে এলাকায় পানি ঢুকছে। তলিয়ে গেছে,চিংড়ী ও মৎস্য ঘের।নষ্ট হচ্ছে কাঁচা পাকা রাস্তা,বাড়ি ঘর। সবখানে আতংক বিরাজ করছে।স্ব, স্ব ইউনিয়নের চেয়ারম্যান ও অন্যান্য জন প্রতিনিধিরা এলাকার লোকজন নিয়ে ও সৃজন কর্মসূচির লোক দিয়ে পানি ঠেকানোর কাজ করে যাচ্ছেন। সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, পিআইও ইমরুল কায়েস ও ওসি এজাজ শফীকে সার্বক্ষনিক প্রতিটা এলাকায় উপস্থিত হয়ে খোঁজ খবর নিতে দেখা গেছে। এ ছাড়া সেই ভাঙ্গন এলাকা বাঁধ দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী জানান ইতো ঝুঁকি পূর্ণ এলাকা থেকে মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে ও প্লাবিত এলাকায় মানুষের মাঝে সুকনো খাবার পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com