বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

ঝিনাইগাতীতে উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে ইউসিবির বিশেষ প্রশিক্ষণ

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের ৬০ জন উদ্যোক্তার কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও মো. ফারুক আল মাসুদ।বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) শেরপুর শাখা সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষি খাতে সহায়তা দেয়ার জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করে।উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) শেরপুর শাখার ব্যবস্থাপক পার্থ সারথী ঘোষ। এতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তা দিলরুবা আক্তার লাকী প্রমুখ।অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) শেরপুর শাখার ব্যবস্থাপক পার্থ সারথী ঘোষ জানান, বাণিজ্যিক কৃষি বিকাশ ও দেশের খাদ্য নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আমরা প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় হাজির হয়েছি। কৃষক যাতে খুব সহজেই, সহজ শর্তে ঋণ গ্রহণ করে তাদের কাঙক্ষিত ফসল উৎপাদন ও বাজারজাত করতে পারেন, সেই চেষ্টায় আমরা কাজ করে যাচ্ছি। এ জন্য আমরা আমাদের প্রকল্পের নাম দিয়েছি ‘ভরসার নতুন জানালা’। আমরা মূলত প্রান্তিক কৃষকদের মনে ভরসা জাগাতে চাই। তিনি আরো জানান, ঝিনাইগাতী উপজেলার নির্বাচিত এ ৬০ জন উদ্যোক্তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হবে। তন্মধ্যে গবাদি পশুর জন্য ১৫ দিন অন্তর ফ্রি চিকিৎসা ক্যাম্প, খামারি বা চাষিদের ঘরে গবাদি পশুর টিকা কর্মসূচি, কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ উদ্যোক্তাদের জন্য টেকনিক্যাল স্কিল ট্রেনিং, ফসলি চাষের জন্য পরীক্ষামূলক উন্নত জাতের বীজ (ধান/সরিষা) প্রদান, প্রতিজন উদ্যোক্তার জন্য ২০ কেজি করে জৈব সার প্রদান। এ ৬০ জন উদ্যোক্তাদের যন্ত্রপাতি সরবরাহের জন্য প্রত্যেককে ১৫ হাজার টাকা প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com