বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

ঝিনাইগাতীতে উদ্যোক্তাদের মাঝে উন্নত কৃষি যন্ত্রপাতি ও বীজ বিতরণ

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের ৬০ জন উদ্যোক্তাদের মাঝে উন্নত কৃষি যন্ত্রপাতি ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্যোক্তাদের হাতে এসব উপকরণ তুলে দেন ইউএনও মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) শেরপুর শাখা সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষি খাতে সহায়তা দেয়ার জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) শেরপুর শাখার ব্যবস্থাপক পার্থ সারথী ঘোষ। এতে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, কৃষক প্রতিনিধি মো. মতিউর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) শেরপুর শাখার ব্যবস্থাপক পার্থ সারথী ঘোষ জানান, এ উপজেলার কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের ৬০ জন উদ্যোক্তাদের মাঝে ৯ লাখ টাকার খড়কাটার মেশিন, হ্যান্ড ট্রাক্টর, পানির পাম্প, ধান মাড়াই যন্ত্র, স্যালো মেশিন, জেনারেটর, নৌকা, রিং তৈরির সামগ্রী, প্লাস্টিকের নেট ইত্যাদি বিভিন্ন উন্নত কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। এছাড়া প্রত্যেক উদ্যোক্তাকে ২ হাজার টাকার বিভিন্ন ধানের বীজ, সবজীর বীজ ও চারা এবং ২০৭ টি গবাদিপশুর কৃমির ওষুধ ও ভ্যাক্সিন প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com